কলকাতা

‘তৈরি আছি’, রামনবমী নিয়ে বিশেষ বার্তা পুলিশ কমিশনারের

Special message on Ram Navami by Police Commissioner

Truth Of Bengal: সামনেই রামনবমী। আর তা নিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি। এই নিয়ে বুধবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়ে দিয়েছেন,’ এই বিষয় নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সব দিকে নজর রাখা হবে।‘

বলা বাহুল্য, আগামী ৬ এপ্রিল রামনবমী । আর রামনবমীর আয়োজন কীভাবে হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ বর্ণনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তাঁর কথায়,’ রামনবমীর দিন প্রায় ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। তমলুক-নন্দকুমার সহ বিচ্ছিন্ন ভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে রামনবমীর দিনেও সেই ঘটনা ঘটতে পারে।‘ আর এবার সেই সমস্ত আশঙ্কার কথা উড়িয়ে দিলেন পুলিশ কমিশনার।

এই প্রসঙ্গে মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, ‘  এখন অনেক সময় আছে। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর আছে।  বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতির ওপরে আমরা নজর রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।’  অন্যদিকে রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের মিছিল আরও বড় হবে, কোনও দল, পুলিশ প্রশাসন দিয়ে তা আটকানো যাবে না বলে দাবি করেছেন শুভেন্দু। আর এবার রামনবমী নিয়েই মুখ খুললেন পুলিশ কমিশনার।

Related Articles