অবদান ভোলার মতো নয়, পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে বিদ্যাসাগরকে শ্রদ্ধা শাহের
শুধু তাই নয়, ওয়াকিবহাল মহল মনে করছে যে ২০১৯ সালে যে ঘটনাটি ঘটেছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিদ্যাসাগরের প্রশংসা করে।
Truth Of Bengal: চতুর্থীতে একাধিক পুজো উদ্বোধন কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এর সঙ্গে আজ জন্মবার্ষিকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তা নিয়ে শুক্রবার তিনি বক্তব্য রাখেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে। তিনি জানান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেই অবদান রেখেছেন গোটা দেশের জন্য, তা কোনভাবেই ভোলার মতো নয়। শুধু তাই নয়, সোনার বাংলা গড়ারও ডাক দেন তিনি।(Amit Shah)
অমিত শাহ (Amit Shah) বলেন, “কেবল এই বাংলার মাটিতে নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেই অবদান রেখেছেন গোটা দেশে শিক্ষার প্রগতি ও নারীশক্তির জন্য, তা একেবারেই ভুলে যাওয়ার মতো নয়। তিনি নিজের পুরো জীবন সমর্পণ করেছেন এতে।” এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে আমার ও কোটি কোটি বিজেপি কর্মীদের তরফ থেকে।”
অন্যদিকে, সোনার বাংলা গড়া নিয়ে অমিত শাহ বলেন, “আমি মায়ের কাছে প্রার্থনা করেছি যে এবারের বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যে এমন একটি সরকার গঠন হোক যাতে সম্ভব হয় সোনার বাংলা তৈরি করা। আমাদের বাংলা ফের আগের মতো সুরক্ষিত ও শান্ত হোক। আমরা যাতে এখানে তৈরি করতে পারি কবিগুরুর কল্পনার বাংলা।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ডাক দিয়ে গেলেন অমিত শাহ। শুধু তাই নয়, ওয়াকিবহাল মহল মনে করছে যে ২০১৯ সালে যে ঘটনাটি ঘটেছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিদ্যাসাগরের প্রশংসা করে। প্রসঙ্গত, ২০১৯ সালে কলকাতায় প্রচার করতে এসেছিলেন অমিত শাহ। বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে তাঁর রোড শো যাওয়ার সময়ে মিছিল থেকে উস্কানি দিয়ে দলীয় কর্মী-সমর্থকদের উত্তেজিত করে কলেজে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তি ভেঙে ফেলা হয়েছিল।






