কলকাতা

মহাচতুর্থীতে ফের নিজের লেখা ও সুর করা গান পোস্ট মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিয়ো

এই আবহে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজোর প্রস্তুতি কোনও কোনও মণ্ডপে শেষ কোথাও বা শেষের পথে। দিনের আলো ফুরতেই চারিদিকে লাল-নীল রংবে রঙের আলো জ্বলে উঠছে। দেখতে দেখতে আজ মহাচতুর্থী। মণ্ডপে মণ্ডপে ভীর জমাতে শুরু করেছে মানুষ। এই আবহে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের গানের কয়কটি লাইন তুলে দিয়ে তিনি লেখেন,

“আমার আঁখির উচ্ছ্বাসে,
আমি হাসি প্রত্যুষে।
নতুন সাজে নতুন ভোরে,
জ্বলবে আলো সবার ঘরে। ”

সেই সঙ্গে মহাচতুর্থী’র শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “সকলকে জানাই মহাচতুর্থী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং তৃষা পাড়ুই এর গাওয়া পুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

এর আগেও বহু অনুষ্ঠান, পুজো বা বিষয়কে কেন্দ্র করে তিনি গান লিখেছেন। এবং তা নিজের সমাজ মাধ্যমে পোস্টও করেছেন। এবার মহাচতুর্থীতেও নতুন গান প্রকাশ করলেন তিনি।

Related Articles