কলকাতা

Nabanna: পরিযায়ী শ্রমিক নিয়ে জেলাশাসকদের কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Truth of Bengal: জয় চক্রবর্তীঃ  পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলেই তাদের কাজের ব্যবস্থা করতে হবে। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করতে হবে। বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন,’জেনুইন ভোটার’ যেন তালিকা থেকে বাদ না পড়ে।(Nabanna)

আমার পাড়া- আমার সমাধান প্রকল্প নিয়ে মুখ্য সচিবের সঙ্গে জেলাশাসকদের আলাদা বৈঠক। কীভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে তা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে। বৃহস্পতিবার জরুরী ভিত্তিকভাবে সমস্ত জেলা শাসকদের নবান্নতে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। দুই অর্ধে বৈঠক হয়। প্রথম দিকের বৈঠকটি নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Nabanna)

দ্বিতীয় অর্ধের বৈঠক করেন মুখ্য সচিব। সেখানেই নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জল স্বপ্ন প্রকল্প নিয়ে জেলা স্তরের কমিটির দ্রুত রূপায়ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু সম্পর্কিত বিষয় নিয়ে আলু বেশি সতর্কতা মূলক প্রচার করতে বলা হয়েছে।(Nabanna)

Related Articles