অশ্লীল ছবি না তোলায় নাবালিকাকে মারধর, ফোটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Minor girl beaten for not taking obscene photos, complaint filed against photographer

Truth Of Bengal: ‘প্যাশন টু বি আ মডেল’ কিন্তু সেই প্যাশনই এবার বিপদের কারণ হয়ে দাঁড়ালো। সাথে খেতে হল চড়ও। এমনই ঘটনা ঘটেছে গলফগ্রিনে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিকে থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে পুলিশ।
জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে গত ২ নভেম্বর। ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায়, গল্ফগ্রিনে এক নাবালিকাকে আপত্তিকর পোশাকে, অশালীন ভঙ্গিতে ছবি তোলার জন্য জোর করতে থাকেন অভিযুক্ত। এরপর এই প্রস্তাবে কিশোরী রাজি হয়নি। ফোটোগ্রাফার বারংবার অনুরোধের পরেও নাবালিকাটি সেই প্রস্তাবে প্রত্যাখ্যান করে। শেষমেশ রাগের মাথায় নাবালিকাটিকে সপাটে চড় মেরে বসেন যুবক। এর পরেই ফোটোগ্রাফারের বিরুদ্ধে গলফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অয়ন দাস। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে ওই যুবককে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারা অনুযায়ী একটি নোটিস পাঠিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত এই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।






