কলকাতা

উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে নবান্নে বৈঠক

Meeting with North Bengal districts in Nabanna

জয় চক্রবর্তী: আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য সচিব মনোজ পন্থ। বৈঠকে থাকবে জিটিএ কর্তৃপক্ষ। বিভিন্ন প্রকল্প গুলোর শেষ মুহূর্তের অবস্থা সম্পর্কে মুখ্য সচিব এই বৈঠকের রিপোর্ট নেবেন।

‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ কেমন এগোচ্ছে এবং ‘জল স্বপ্ন’ প্রকল্প কতটা তরান্বিত হয়েছে সেই সম্পর্কেও মুখ্য সচিব রিপোর্ট নেবেন বলে নবান্ন সূত্রে খবর। ১৯ তারিখ থেকে মুখ্যমন্ত্রীর উত্তরপক্ষ সফর। সফর শেষে ২২ তারিখে কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related Articles