কলকাতা

Kolkata Metro: মহাচতুর্থীর দুপুরে ফের মেট্রোয় ঝাঁপ! যতীন দাস পার্ক স্টেশনে আত্মহত্যার চেষ্টা

মেট্রো রেল সূত্রে খবর, বর্তমানে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পাঁচটি স্টেশনের মধ্যে পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

Truth of Bengal: দুর্গাপূজার মহাচতুর্থীর দিনে ফের মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। অভিযোগ, এক ব্যক্তি ডাউন লাইনে ট্রেন ঢোকার সময় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার জেরে সঙ্গে সঙ্গে মেট্রো চলাচল ব্যাহত হয়। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে (Kolkata Metro)।

মেট্রো রেল সূত্রে খবর, বর্তমানে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পাঁচটি স্টেশনের মধ্যে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আপাতত দুটি অংশে মেট্রো চলছে: দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। এই পাঁচটি স্টেশনে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে (Kolkata Metro)।

যদিও পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, এর মধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দুর্গাপূজার বিশেষ সময়সূচি মঙ্গলবারই জানিয়ে দিয়েছে। ভিড় সামাল দিতে এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে ঠাকুর দেখার সুযোগ করে দিতে এই ব্যবস্থা: পঞ্চমী (২৭ সেপ্টেম্বর) থেকে দশমী (২ অক্টোবর) পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। বিশেষ আকর্ষণ হিসেবে সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) ব্লু এবং গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে বলে জানানো হয়েছে (Kolkata Metro)।

Related Articles