Mamata Banerjee: মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরোধিতা করে বড় কর্মসূচি ঘোষণা মমতার
এখানেই শেষ নয়, অনেকে এমনটাও দাবি করেছেন যে বৈধ কাগজপত্র দেখানো সত্বেও তাঁদের রেহাই দেওয়া হয়নি।
Truth Of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা বাঙ্গালীদের হেনস্থা ও নির্যাতনের ইস্যুতে জ্বলছে গোটা বাংলা। ভাষা সন্ত্রাসের প্রতিবাদ জানাতে মেয়ো রোডে রাজ্য সরকারের তরফ থেকে ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ব্যবস্থা করা হয়েছিল মঞ্চেরও। তবে তা খুলে দিল সেনা। খবর পেয়েই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি প্রতিবাদ মিছিলের ডাক দেন।( Mamata Banerjee)
আরও পড়ুনঃ Railway Jobs: ভারতীয় রেলে ৪০০র কাছাকাছি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
বর্তমানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলার জন্য নির্যাতন ও হেনস্থার খবর। আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, অনেকে এমনটাও দাবি করেছেন যে বৈধ কাগজপত্র দেখানো সত্বেও তাঁদের রেহাই দেওয়া হয়নি।( Mamata Banerjee)
ঘটনা জানাজানি হতেই গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। তীব্র নিন্দা করে বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে তিনি এই অন্যায় বরদাস্ত করবেন না। বহু পরিযায়ী শ্রমিককে সরকার ফিরিয়েও এনেছে রাজ্যে। তাঁরা সকলেই নিজেদের সঙ্গে হওয়া অত্যাচারের কথা সাংবাদিকদের জানিয়েছেন। কি ভয়াবহ অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছিল তাঁদের, সেটা তুলে ধরা হয়েছে। গত ২১ শহীদ দিবস মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ঘোষণাও করেছিলেন। পথে নেমে সভাও করেছেন তৃণমূল সুপ্রিমো।( Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ভাষা সন্ত্রাসের প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস ধর্না মঞ্চের আয়োজন করেছিল মেয়ো রোডে। তবে তা খুলে দেওয়া হয় সেনাদের তরফ থেকে। এরপরই সেখানে তড়িঘড়ি ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সেনাদের কোন দোষ নেই। বিজেপির কথায় কাজ করেছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। আমরাই খুলে দিতাম যদি আপত্তিজনক কিছু থাকতো।” এরপর তিনি মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের কথা ঘোষণা করেন। দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের যোগ দিতে হবে বলে তিনি জানান। পাশাপাশি, রানী রাসমণি রোডে মঞ্চে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান।( Mamata Banerjee)






