অক্ষয় তৃতীয়ার আগেই সুখবর! বাংলায় একলাফে তিনটি নতুন শোরুম খুলল মালাবার গোল্ড
এর ফলে রাজ্যে তাদের উপস্থিতি আরও জোরদার হল
Truth Of Bengal: পশ্চিমবঙ্গের আরও নতুন তিনটে নতুন শোরুম উদ্বোধন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এর ফলে রাজ্যে তাদের উপস্থিতি আরও জোরদার হল।
হুগলির শ্রীরামপুর, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ও ভিআইপি রোড বাগুইহাটি- রঘুনাথপুর এ ওই নতুন তিনটি শোরুম উদ্বোধনের পরে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়নার সম্ভার আরও বেশি করে অলংকার প্রেমীদের নাগালে চলে এলো। নতুন শোরুমগুলির মাধ্যমে এই ব্র্যান্ডের নেটওয়ার্কে যুক্ত হল পশ্চিমবঙ্গের ১০ টি শোরুম, যা সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্বস্ত খুচরো গয়না বিক্রেতা হিসাবে তাদের অবস্থান আরও জোরদার করল।
শ্রীরামপুরের শোরুমটি হল তাদের পশ্চিমবঙ্গের অষ্টম স্টোর। নবম ও দশম শোরুমগুলি যথাক্রমে কাঁচরাপাড়া ও ভিআইপি রোড এর শোরুম। তিনটে শোরুমেরই উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুক্মিণী মৈত্র। সেখানে উপস্থিত ছিলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পূর্বাঞ্চলের বিজনেস হেড অমিত রাউত, পূর্বাঞ্চলের রিজিওনাল হেড তহসিল আহমেদ।
প্রত্যেকটা শোরুম ডিজাইন করা হয়েছে ক্রেতাদের সুগঠিত ও বন্ধুত্বপূর্ণ খুচরো কেনাকাটার অনুকূল পরিবেশ জোগানোর জন্য। ওইগুলোর লেআউট এমন যে সহজে হাঁটাচলা করা যায়, পণ্যের ডিসপ্লে স্পষ্ট এবং প্রত্যেক ক্রেতা র জন্য আলাদা রকমের ক্রেতা সহায়তা র ব্যবস্থা রয়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক খুচরো ব্যবসার মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি এই শোরুমগুলোতে সোনা, হীরে, প্ল্যাটিনাম, মূল্যবান রত্নের বিস্তৃত সম্ভার এক জায়গায় আনা হয়েছে। ফলে সাবেকি ও আধুনিক— দুরকম পছন্দের অলংকার প্রেমী ক্রেতাই এখানে সমাদৃত হবেন।
ওই শোরুমগুলোতে আছে গয়নার বহু বিচিত্র সম্ভার। তার মধ্যে আছে বিয়ের কনের গয়না, অনুষ্ঠানভিত্তিক সম্ভার, উৎসবে পরার উপযোগী গয়না, দৈনন্দিন গয়নার ডিজাইন ও সমসাময়িক স্টাইল এর আকর্ষণীয় সম্ভার। হীরে, না-কাটা হীরে, রত্ন, হাতে তৈরি সোনার জিনিস, পলকাটা গয়নার সিগনেচার গয়না কারিগরি, ডিজাইন ডিটেইলিং আর ক্রেতাদের বদলাতে পছন্দের মধ্যে ভারসাম্যের সূচক।
এই উদ্বোধন সম্পর্কে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পক্ষ থেকে মালাবার গ্রুপ এর চেয়ারম্যান এম পি আহমেদ বলেন ,’পশ্চিমবঙ্গ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জন্য অন্যতম প্রধান বাজার, যেখানে ক্রেতারা ডিজাইন আর গুণমান— দুটোকেই অত্যন্ত গুরুত্ব দেন। এই নতুন তিনটে শোরুম আমাদের একাধিক এলাকা জুড়ে বাড়তে থাকা চাহিদা পূরণ করার সুযোগ দেবে এমন এক পরিবেশে, যা সুগঠিত, বন্ধুত্বপূর্ণ এবং আমাদের আন্তর্জাতিক খুচরো ব্যবসার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
শোরুমে আসা ক্রেতারা স্বচ্ছ দাম নির্ধারণ, পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন, এইচইউআইডি অনুযায়ী তৈরি সোনার গয়না, সার্টিফায়েড হীরে, ওয়ান ইন্ডিয়া ওয়ান গোল্ড রেট নীতি আশা করতে পারেন। ফলে সারা ভারতে সোনার একই দাম নিশ্চিত করা সম্ভব হয়। ক্রেতারা তিনটে শোরুমেই এক্সক্লুসিভ অক্ষয় তৃতীয়া র জন্য অ্যাডভান্স বুকিং অফারের সুবিধা পাবেন, ফলে উৎসবের সময় হুড়োহুড়ি পড়ে যাওয়ার আগেই সোনা কেনা নিশ্চিত করতে পারবেন। এই ব্র্যান্ড গয়না বানানোর মজুরি শুরু হচ্ছে ৪.৯% থেকে, পাশাপাশি থাকছে পুরনো সোনার বিনিময়ে কোনো টাকা না কাটা র ব্যবস্থা। ফলে যেসব ক্রেতা ওই শুভ দিনগুলোতে গয়নার আপগ্রেড করতে চাইছেন বা গয়না য় লগ্নি করতে চাইছেন, তাঁদের আরও বেশি মূল্য এবং স্বচ্ছতা দেওয়া নিশ্চিত করা সম্ভব হবে।
এই লঞ্চগুলোর মাধ্যমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস পশ্চিমবঙ্গ জুড়ে তাদের উপস্থিতি আরও জোরদার করার ধারাবাহিকতা চালু রাখল। এর ফলে তার খুচরো ব্যবসা ফরম্যাট স্থানীয় ক্রয় অভ্যাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকল, পাশাপাশি গুণমান, স্বচ্ছতা ও পরিষেবার মানের ধারাবাহিকতাও বজায় থাকল।



