কলকাতা

নিম্নচাপের ছায়া নবমী-দশমীতে, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা!

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাব পড়বে মূলত নবমী থেকে।

Truth Of Bengal: দুর্গাপুজোর আবহাওয়ায় ফের ছন্দপতনের আশঙ্কা! দক্ষিণবঙ্গে নবমী ও দশমীতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাব পড়বে মূলত নবমী থেকে। যদিও অষ্টমীর দিনে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।(Bengal Weather)

আরও পড়ুনঃ দেখিয়েছে আইসের ভেন দিয়ে তৈরি, তিলকের প্রশংসা অশ্বিনের

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নবমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রাম—এই জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে বলে জানানো হয়েছে। দশমীর দিনেও বৃষ্টির প্রকোপ কমবে না, বরং তা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই দশমীর জন্য কমপক্ষে ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।(Bengal Weather)

উত্তরবঙ্গের দিকেও আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। যদিও অষ্টমীতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুধু বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও নবমী থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।(Bengal Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

অন্যদিকে, মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দিন কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। বিকেলের পর থেকে আবহাওয়া ক্রমশ বদলাতে শুরু করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এই পূর্বাভাস মাথায় রেখে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। নবমী ও দশমীতে পুজোর আনন্দে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সর্বত্র নজরদারি এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Related Articles