কলকাতা

“আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না”, কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল খাওয়াবে ইসকন, ঘোষণা শুভেন্দুর

এক ধাক্কায় বাড়ল মিড ডে মিলের বরাদ্দ ও রাঁধুনিদের বেতন! বিজেপি সরকারের প্রথম বাজেটে বিরাট উপহার

Truth of Bengal: পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের মিড ডে মিলের খাবার নিয়ে বারবার উঠেছে একাধিক গুরুতর প্রশ্ন ও অভাব-অভিযোগ। কখনও ডালের বালতিতে মরা টিকটিকি, তো কখনও ভাতের থালায় আরশোলা বা ইঁদুর পাওয়ার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে এবার এক নজিরবিহীন ও যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। এবার থেকে কলকাতার সমস্ত স্কুলে মিড ডে মিলের সুস্বাদু ও পুষ্টিকর খাবার সরবরাহ করবে আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা ‘ইসকন’ (ISKCON)। বাজেট অধিবেশন শেষে বিধানসভায় দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মেগা ঘোষণা করেন।

বাজেট পর্ব মিটতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই সিদ্ধান্তের প্রেক্ষাপট স্পষ্ট করে বলেন, ”এই বাংলা এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে চলবে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম এবং ইসকনের সনাতন ভাবনায় ও আদর্শে পশ্চিমবঙ্গ পরিচালিত হবে। এই মহান সংস্কৃতি থেকে রাজ্যের আর কোনও বিচ্যুতি ঘটবে না। আমরা খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ইসকনকে মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসাবে প্রাথমিকভাবে সমগ্র কলকাতা পুর এলাকাকে এর আওতায় আনা হচ্ছে।”

বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রী কড়া সুরে আরও যোগ করেন, “এবার থেকে ইসকনই বাচ্চাদের খাওয়াবে। এতে কারও আপত্তি থাকলে তিনি ‘হরে কৃষ্ণ’ নাম নাও বলতে পারেন, কেউ আপনাদের জোর করবে না। কিন্তু বাচ্চারা একদম খাঁটি, পুষ্টিকর ও শুদ্ধ খাবার পাবে, তা নিয়ে কোনও চিন্তার কারণ নেই।”

ক্ষমতায় আসার পর এটিই ছিল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই প্রথম বাজেটেই স্কুল শিক্ষার পরিকাঠামো ও মিড ডে মিলের মানোন্নয়নে বিপুল ভাণ্ডার খুলে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, এতদিন মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ ছিল মাত্র সাড়ে ৬ টাকা, যা বর্তমান বাজারে অত্যন্ত অপ্রতুল। নতুন সরকার এই বরাদ্দ এক ধাক্কায় বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব দিয়েছে, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা আরও বেশি পুষ্টিকর খাবার পেতে পারে। একই সঙ্গে মিড ডে মিলের রাঁধুনিদের মাসিক পারিশ্রমিকও মাসে ১,০০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গুজরাত-সহ দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে মিড ডে মিলের দায়িত্ব অত্যন্ত সফলভাবে সামলায় ইসকন। এবার সেই একই মডেল কলকাতায় এনে বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles