জ্ঞানেশ ইস্যুতে এক সুরে মমতা-বামেরা, কটাক্ষ শুভেন্দুর
তাঁর কটাক্ষ, একসময় পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ থাকা দুই শিবির এখন নির্বাচন কমিশন ইস্যুতে কাছাকাছি এসেছে।
Truth of Bengal: SIR এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধী দলগুলির সমন্বয় নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন তরজা। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং তাঁদের মধ্যে ফোনে কথাও হয়েছে। তবে সিপিএম নেতৃত্ব স্পষ্ট করেছে, জাতীয় স্তরে নির্বাচন কমিশন ইস্যুতে সমন্বয় হলেও পশ্চিমবঙ্গে মমতার দলের বিরোধিতা তারা চালিয়ে যাবে।
এই পরিস্থিতিতে মমতা ও সিপিএমকে একযোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, একসময় পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ থাকা দুই শিবির এখন নির্বাচন কমিশন ইস্যুতে কাছাকাছি এসেছে। এম এ বেবি ও মমতার যোগাযোগকেও তিনি রাজনৈতিক সমঝোতার চেষ্টা বলে দাবি করেছেন।
শনিবার শ্রীরামপুরের সভা থেকে মমতা জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকের কথাও বলেন তিনি।
যদিও সিপিএমের রাজ্য নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কমিশন নিয়ে জাতীয় স্তরে যৌথ অবস্থান তৈরি হলেও বাংলার রাজনৈতিক সমীকরণ বদলেছে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছনোর কারণ নেই।






