পুজোয় বন্ধ থাকবে যাদবপুরের সমস্ত হোস্টেল! নির্দেশ হাই কোর্টের
বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, পুজোর পর হস্টেলগুলি পুনরায় খোলা যাবে।
Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। আর পুজোর ছুটি পর্যন্ত বন্ধ রাখতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, পুজোর পর হস্টেলগুলি পুনরায় খোলা যাবে।
আদালত জানিয়েছে, হস্টেল বন্ধ থাকার সময় বহিরাগতরা যাতে হস্টেলে না ঢুকতে পারে তার জন্য সক্রিয় থাকতে হবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। প্রয়োজনে পুলিশি সাহায্য নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়েও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুজোর ছুটির পর রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যৌথভাবে বৈঠক করে সিসিটিভি বসানোসহ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে সমস্ত তথ্য রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ।






