
The Truth of Bengal: নিউটাউনের এক বাসিন্দা অনলাইনে কেদারনাথ হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর নিউটাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল একটি ওয়েবসাইটে একটি নাম্বার পান।
সেখানে ফোন করে তিনি জানান যে তিনি কেদারনাথ এ হেলিকোপটারে করে ঘুরতে চান। এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান। সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার একাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগ কারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান।
কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অনলাইনে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাই অনলাইনে কেনাকাটা বা কোনো সার্ভিস বুক করার আগে ভালো করে জেনে নেওয়া উচিত।






