উত্তর দমদমে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর
Councilor leaves CPM in Dumdum North to join Trinamool
Truth Of Bengal: বিধানসভা ভোটের আগে লাল আরও ফিকে হচ্ছে।ক্ষমতা পেয়েও ক্ষমতা ধরে রাখতে পারছে না সিপিএম।এই সময়ে দাঁড়িয়ে নির্বাচিত পুরপ্রতিনিধিরাও দলবদল করছেন।তাঁদের বোধোদয় হচ্ছে,দলে থেকে কাজ করা যাচ্ছে না। রবিবার অর্থমন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা নেন উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সন্ধ্যরাণী মণ্ডল।
২০২২ সালের পুরভোটে ৩৪ ওয়ার্ডের মধ্যে ৩৩ টি ওয়ার্ডই তৃণমূলের দখলে যায়। একমাত্র ১৫ নং ওয়ার্ড জেতে সিপিএম। জেতেন সন্ধ্যারানি মণ্ডল। তিন বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল সিপিএমে থেকেই কাজ করেছিলেন তিনি। কিন্তু দলের ‘সিনিয়রদের দাপটে তিনি কোণঠাসা হয়ে পড়েন বলে অভিযোগ।তাই বিরক্ত হয়ে সন্ধ্যারানি মণ্ডল রবিবার তৃণমূলে যোগ দেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে পতাকা তুলে নেন তিনি।বিজেপি থেকে তৃণমূলে যোগদানের তোড়জোড় চলছে।
এখন সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার ঝোঁক দেখা যাওয়ায়,ছাব্বিশের ভোটের আগে বিরোধী শিবিরের শক্তি আরও কমল বলে ওয়াকিবহাল মহলের অভিমত। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ”উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তাঁর অনুমতি সাপেক্ষ সিপিএমের কাউন্সিলরকে আমাদের দলে যোগদান করানো হল। দলবদলের এই হাওয়ায় উত্তর দমদম পুরসভা বিরোধীশূন্য হয়ে গেল বলা যায়।






