কলকাতা
উপনির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি কমিশনের-সোমবার ইভিএম পরীক্ষা
Commission's final preparations for by-elections - EVM testing on Monday
Truth of Bengal: জয় চক্রবর্তীঃ চলতি মাসের ১৯ তারিখ নদীয়ার কালীগঞ্জে বিধানসভা আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সমস্ত ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সোমবার থেকে শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি। এদিনই ইভিএম এবং ভিভিপ্যাটের চূড়ান্ত পরীক্ষা। উপনির্বাচন সম্পন্ন হওয়ার পরেই ভিটিআর এপ্লিকেশনের মাধ্যমে ভোটের হার প্রকাশ করবে কমিশন। ১১৩৪ টি ব্যালট পেপার সংশ্লিষ্ট রেকর্ড অফিসারের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এডসেন্টি ভোটার হিসাবে ১০৮৪ জন বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছে কমিশন। প্রতিমুহূর্তের রিপোর্ট কলকাতার সিইও অফিস থেকে যাচ্ছে দিল্লির নির্বাচন কমিশনে। চলতি মাসের ২৩ তারিখ ভোট গণনা।






