রাজ্যের খবর

গরমের ‘কামব্যাক’ ! ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?

Summer's 'comeback'! When will we be free from the sweltering heat?

Truth of Bengal: দক্ষিণবঙ্গে ক্রমাগত চলছে তাপমাত্রার পারদ। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এতে প্যাচপ্যাচে গরমে জর্জরিত দক্ষিণবঙ্গবাসী। দিনের বেলার সাথে সাথে রাতেও কিছু ছাড়ছে না আদ্রতা জনিত অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর আরো তিন থেকে চার ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এমনকি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকে পড়েছে অনেক আগেই। তবে উত্তরবঙ্গে থমকে গিয়েছে মৌসুমী বায়ু। এর ফলে দক্ষিণবঙ্গে এখনো ঢুকেনি বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

১২ ই জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আপাতত গরম থেকে মুক্তি নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related Articles