কলকাতা

Sujay Krishna Bhadra: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, শর্তসাপেক্ষে মুক্তি হাইকোর্টের

আদালত এই জামিন মঞ্জুর করার সময় একাধিক কঠোর শর্ত আরোপ করেছে।

Truth of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র, যিনি ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত, তাঁকে শুক্রবার জামিন দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। আদালত এই জামিন মঞ্জুর করার সময় একাধিক কঠোর শর্ত আরোপ করেছে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, জামিনে মুক্ত থাকার সময় অভিযুক্ত কলকাতার বাইরে যেতে পারবেন না। তাঁকে আদালতে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।

এছাড়াও, সুজয়কৃষ্ণ ভদ্রকে সপ্তাহে এক দিন নির্দিষ্ট সময়ে তদন্তকারী অফিসারের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। তাঁর মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে, যাতে প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়। মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করা যাবে না বলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে।

হাই কোর্ট আরও জানিয়েছে যে, সুজয়কৃষ্ণ যদি আদালতের দেওয়া এই শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হন, তাহলে নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করার অধিকার রাখবে।

Related Articles