কলকাতা

Weather Alert: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা

সোমবার দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: সপ্তাহের শুরুর দিনে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Alert) তবে বৃষ্টি পড়লেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েক দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।

সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরো কিছুদিন বৃষ্টি চলবে। কারণ মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেইসঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে গিয়েছে অক্ষরেখা।

[আরও পড়ুনঃ Horoscope: সৃষ্টিশীলতায় খুলছে নতুন দিগন্ত, পরিশ্রমের দাম মিলবে আজই]

সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।(Weather Alert)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুর জেলায়। কালিংপং সহ পাহাড়ি এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।(Weather Alert)

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৬ শতাংশের মধ্যে। গত ২৪ ঘন্টার শহরে বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার।

Related Articles