ভোজনরসিকদের জন্য সুখবর! মাত্র ৯৯ টাকায় ভূরিভোজের সুযোগ মণি স্কোয়ার মলে
নানা আকর্ষণীয় কার্যকলাপের মাঝে এক প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারবেন
Truth Of Bengal: বাংলার নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখের প্রাক্কালে উৎসব, ভোজন ও আনন্দের এক অভিনব সপ্তাহ উদযাপিত হতে চলেছে মনি স্কোয়ার মলে। কলকাতার উৎসব আবারও প্রাণবন্ত হয়ে উঠবে শহরের অন্যতম প্রতীক্ষিত উদযাপন ‘বৈশাখী ব্লাস্ট’এর মাধ্যমে যা ৮ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মণি স্কোয়ার মলে অনুষ্ঠিত হবে। এবার তাদের ১৮তম সংস্করণে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনটি সব বয়সের দর্শনার্থীদের জন্য সংস্কৃতি, ভোজনরসিকতা, কেনাকাটা, বিনোদনের এক অনন্য ও উপভোগ্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
এই বছরের আয়োজনে বাড়তি উন্মাদনা যোগ করতে প্রখ্যাত অভিনেত্রী কণীণিকা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আসন্ন উৎসবের সূচনা করেন। এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে মণি গ্রুপের ডিরেক্টর সুদর্শনা গাঙ্গুলী বলেন,’বৈশাখী ব্লাস্টের প্রতিটি সংস্করণের মাধ্যমেই আমাদের প্রচেষ্টা থাকে এখানে আগত দর্শনার্থীদের জন্য আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় অভিজ্ঞতার সৃষ্টি করা। এই বছর আমরা কেনাকাটা ও ভোজন,বিনোদন ও বিভিন্ন কার্যকলাপ—সবকটি ক্ষেত্রেই মানোন্নয়ন ঘটিয়েছি, যাতে প্রত্যেকের জন্যই এখানে স্মরণীয় কিছু না কিছু থাকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শহরবাসীকে স্বাগত জানানোর জন্য, যাতে তারা আমাদের সাথে পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৈশাখী উৎসবের আমেজ উদযাপন করতে পারেন।’
এই মলটি একটি প্রাণবন্ত উৎসব কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে, যেখানে কেনাকাটার বিচিত্র অভিজ্ঞতা, সরাসরি পরিবেশনা, অংশগ্রহণমূলক কার্যকলাপ, সুস্বাদু খাদ্যদ্রব্যের এক চমৎকার সংমিশ্রণ দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে। দর্শনার্থীরা এখানে সাংস্কৃতিক প্রদর্শনী, লোকনৃত্য পরিবেশনা, বিভিন্ন খেলাধুলা ও দিনভর উৎসবের আমেজ জিইয়ে রাখার লক্ষ্যে পরিকল্পিত নানা আকর্ষণীয় কার্যকলাপের মাঝে এক প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারবেন।
এই বছরের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হলো ফুড কোর্টে আয়োজিত অত্যন্ত জনপ্রিয় ‘ম্যাজিক অফ ৯৯’ অফারটি, যা ৮ থেকে ১৪ এপ্রিল (রবিবার বাদে) পর্যন্ত চলবে। এখানে মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে নানা ধরণের সুস্বাদু আকর্ষণীয় খাবার। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা সরাসরি বিনোদন ও উৎসবের আনন্দের মাঝে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন।এই উৎসবে অর্পিতা দাস, শ্রীজিৎ দাস, দিয়াশিনী রায়, অতনু মিশ্র-সহ জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।
এর পাশাপাশি থাকবে মনমুগ্ধকর লোকনৃত্য পরিবেশনা, অংশগ্রহণমূলক সেশন, কুইজ এবং প্রাণবন্ত সঞ্চালনা—যা দর্শনার্থীদের জন্য অবিরাম আনন্দ ও উত্তেজনার প্রতিশ্রুতি দেয়। খাদ্যরসিক ও ক্রেতা থেকে শুরু করে পরিবারবর্গ এবং সংস্কৃতি-অনুরাগী—সবার জন্যই কিছু না কিছু বিশেষ আয়োজন নিয়ে ‘বৈশাখী ব্লাস্ট ২০২৬’ আবারও হয়ে উঠতে চলেছে শহরের উৎসব উদযাপনের প্রধান কেন্দ্রবিন্দু। বৈশাখীত মণি স্কোয়ার মল বিচিত্র স্বাদের সম্ভার ও অবিস্মরণীয় মুহূর্তের একগুচ্ছ সম্ভার নিয়ে হাজির থাকছে।






