কলকাতা
ব্যস্ত সময়ে ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা
Another suicide attempt on the metro during rush hour, disrupting metro services
Truth Of Bengal: ফের আত্মহত্যার চেষ্টা মেট্রো স্টেশনে। ঘটনাটি ঘটেছে শোভাবাজার মেট্রো স্টেশনে। ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। দুপুর ১২:৪৫ নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। অপরদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল।






