কলকাতা

এসআইআর ঘোষণার পর সিইও-র আহ্বানে আজ সর্বদলীয় বৈঠক

এত অল্প সময়ে কিভাবে এস আই আর সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতারা।

Truth Of Bengal: ভারতের নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর এর কথা ঘোষণা করেছে। আজ মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। নির্বাচন কমিশনের এই ঘোষণায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথম থেকেই এর বিরোধিতা করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেসসহ বাম দলগুলো।

তবে বিজেপি প্রথম থেকেই এসআই আর এর পক্ষে। সোমবার এসআই এর ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়। এত অল্প সময়ে কিভাবে এস আই আর সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতারা। এদিকে এসআইআর সফল করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলির সহযোগিতা। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তড়িঘড়ি ডাকা হল সর্বদলীয় বৈঠক। আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক হতে চলেছে। সর্বদলীয় বৈঠক হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরে।

এসআইআর জারি হওয়ার পরে প্রথম সর্বদলীয় বৈঠক হতে চলেছে। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ করা হয়েছে বৈঠকে। বৈঠকে নেতৃত্ব দেবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বৈঠকে। রাজনৈতিক দলগুলির মতামত শুনবে কমিশন। এরপর সাংবাদিক বৈঠকে মুখোমুখি হবেন সিইও।

Related Articles