সাত সকালে কলকাতায় দুর্ঘটনা , ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, চাঞ্চল্য এলাকায়
Accident in Kolkata at seven in the morning, 10 fire engines at the scene, Chanchalya area

The Truth Of Bengal : সাত সকালে কলকাতায় দুর্ঘটনা। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। বুধবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউতে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের । মৃত ট্যাঙ্কার চালকের পরিচয় জানার চেষ্টা চলছে৷ ভোরবেলা দুর্ঘটনা ঘটায় রাস্তায় গাড়ির চাপ সেভাবে ছিল না৷
স্থানীয় সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্রাঙ্কটি একটি বাড়িতে ধাক্কা মারে। ঘটায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা । ঘটনাটি ঘটার পর স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন ।
ইতিমধ্যে, গোটা এলাকা ঢেকে গেছে সাদা ধোঁয়ায়। পাশে ঘনবসতি অঞ্চল হওয়ার কারে অত্যন্ত তৎপরতার সঙ্গে দমকলকে কাজ করতে হচ্ছে। দমকলের পক্ষ থেকে গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে । এবং তেলের ট্যাংকটিতে সোজা করার প্রক্রিয়াও চলছে। পাশাপাশি গাড়ির ভেতরে আর কেউ আটকে আছে কিনা সেটা দেখার চেষ্টা চালাচ্ছেন পুলিশ।
Free Access






