
The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুরনিগম অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করবে। চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। Kolkata city NUHM Society-র অধীনে ১৭টি শূন্যপদে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুরনিগম। মাসিক বেতন ২৬ হাজার টাকা
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী –
১) পদ: অ্যাকাউন্ট্যান্ট
২) মোট শূন্যপদ: ১৭ (UR-8, UR-PWD-1, SC-4, ST-1, OBC-A-2, OBC-B-1)
৩) শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ও ট্যালি সফটওয়্যার ব্যবহারে সড়গড় হতে হবে।
৪) কাজের অভিজ্ঞতা: সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ন্যূনতম ১ বছরের বা বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টিংয়ের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) বয়সসীমা: ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর।
কীভাবে আবেদন করতে হবে –
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কলকাতা পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইট “www.kmcgov.in” গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করুন। আবেদনপত্র পূরণ করে তা খামে ভরে সিল করে পাঠাতে হবে। খামের ওপর লিখুন- ” Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society”, CMO Building, 5, S.N Banerjee Road, Kolkata-700013″। পোস্ট বা কুরিয়ার মারফত চাকরির আবেদন পাঠানো যাবে না। ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে CMO Building এর তিন তলায় (সেকেন্ড ফ্লোর) ২৫৪ নম্বর ঘরে এসে ড্রপ বাক্সে আবেদনপত্র ভরা খাম জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময়: সোম থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টো। সোম থেকে শুক্রবার বিকেল ৪টের পর আর শনিবার দুপুর ২টোর পর লাইনে দাঁড়ানো যাবে না।আবেদনপত্র যাচাইয়ের পর বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা আপলোড করা হবে কলকাতা পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটেই ইন্টারভিউয়ের জায়গা, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।






