Typhoon Ragasaa: ‘ঝড়ের রাজা’ রাগাসার তাণ্ডব, তাইওয়ান ও ফিলিপিন্সে মৃত ১৪
এক পোস্টম্যান জানিয়েছেন, ঝড়ের জলোচ্ছ্বাস প্রায় সুনামির মতো ভয়াবহ ছিল।
Truth of Bengal: তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন রাগাসা। আর তারজেরেই বিধ্বস্ত তাইওয়ান ও ফিলিপিন্সের একাংশ। সোমবার থেকে ঝড়ের দাপটে কাঁপছে তাইওয়ানের পূর্ব উপকূল। এরই মধ্যে হুয়ালিয়েন প্রদেশে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৮ জন। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১২৪ জন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই টাইফুনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুয়ালিয়েনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুয়াংফু গ্রাম। সেখানে প্রবল বৃষ্টিতে সেতু ভেঙে পড়েছে, বহু মানুষ আটকে পড়েছেন। তাদেরকে চলছে উদ্ধারকাজ (Typhoon Ragasaa)।
আরও পড়ুনঃ এইচ১বি ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন, বাতিল লটারি ব্যবস্থা
এক পোস্টম্যান জানিয়েছেন, ঝড়ের জলোচ্ছ্বাস প্রায় সুনামির মতো ভয়াবহ ছিল। ঝড়ের ধাক্কা লাগার পর থেকেই ত্রাণ ও উদ্ধারকাজে সেনা নেমেছে। ভিডিও ও ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে ফিলিপিন্সে রাগাসার তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়েছে। সেইসঙ্গে ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি । তাতে দু’জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ স্কুল ও ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। ঝড়ের শক্তি এতটাই প্রবল ছিল যে ফিলিপিন্সের উপকূলে পৌঁছনোর সময় এর গতি ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। এখন তা কিছুটা কমে এলেও চিন ও হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে প্রায় ঘণ্টায় ১৯৫ কিমি বেগে (Typhoon Ragasaa)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেল বা সন্ধ্যায় ঝাংজিয়াং ও তাইশানের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে এ বছরের সবচেয়ে ভয়ঙ্কর টাইফুন রাগাসা। বিপদের আশঙ্কায় হংকং ও দক্ষিণ চিনের সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।১০টি শহরে স্কুল, অফিস, সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, বাতিল হয়েছে ৫০০-র বেশি বিমান। সমুদ্র উপকূলে পাঁচ মিটার উঁচু ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই চিন সরকার প্রায় ৪ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। রাগাসা ঝড়টির নাম দিয়েছে ফিলিপিন্স। তাদের ভাষায় ‘রাগাসা’ শব্দের অর্থ ‘দ্রুতগামী’। একে বলা হচ্ছে ‘ঝড়ের রাজা’ (Typhoon Ragasaa)।






