আন্তর্জাতিক

Charlie Kirk: প্রকাশ্যে গুলি করে হত্যা ট্রাম্প-ঘনিষ্ঠ চার্লিকে, বড় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই তিনি শেখ নিঃশ্বাস ত্যাগ করেন।

Truth Of Bengal:  মার্কিন রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। প্রকাশ্যে গুলি করে হত্যা ট্রাম্প-ঘনিষ্ঠ চার্লি কার্ককে (Charlie Kirk)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবারে। উটার এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ে আততায়ীরা গুলি চালান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়েছে আমেরিকার রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প গোটা ঘটনার নিন্দা করেছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে হামলাকারীদের ছেড়ে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ Terror Plot: বড় নাশকতার ছক বানচাল! দিল্লি সহ চার রাজ্য থেকে গ্রেফতার ৫ আইএস জঙ্গি

জানা গিয়েছে, আমেরিকার যুব ভোটারদের ট্রাম্প ও রিপাবলিকান পার্টির পক্ষে আনার জন্য ‘আমেরিকান কামব্যাক ট্যুর’ নামে যেই কর্মসূচি শুরু করেছিলেন চার্লি কার্ক, তার অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার বক্তব্য রাখতে চান উটার সেই বিশ্ববিদ্যালয়ে। তখনই ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই তিনি শেখ নিঃশ্বাস ত্যাগ করেন। তল্লাশি ও তদন্ত দুটোই চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে।(Charlie Kirk)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনার নিন্দা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ সোশ্যাল থেকে লেখেন, “মহান ব্যক্তি ছিলেন চার্লি। সত্যের পক্ষে সবসময় থাকতেন। অনেকেই তাঁকে পছন্দ করতেন। মার্কিন ইতিহাসে এক অন্যতম কালো অধ্যায় হয়ে রইল এই ঘটনা। ছাড়া হবে না হামলাকারীদের। তাদেরও ছাড়া হবে না যাঁরা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছেন দেশে।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, দেশের সন্ত্রাস ছড়াচ্ছেন উগ্র বামপন্থীরা এবং তা শীঘ্রই বন্ধ হওয়া দরকার।(Charlie Kirk)