Trump: দলের অন্দরেই বিরোধিতার মুখে পড়ল ট্রাম্প, দেওয়া হল ভারতের সঙ্গে সুসম্পর্কের পরামর্শ
দলের অন্দরে এমন বিরোধিতায় যে ট্রাম্পের মুখ পুড়েছে, তা না বললেও চলে। বলা ভালো, তিনি একটু হলেও অস্বস্তিতে পড়েছেন
Truth of Bengal: নিজের দলের লোকের থেকেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেওয়া হলো তাঁকে। তাঁর দলের ভারতীয় বংশোদ্ভূত নেত্রী নিকি দাবি করেন যে ভারত এক শক্তিশালী দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা কোনভাবেই ঠিক হবে না। দলের অন্দরে এমন বিরোধিতায় যে ট্রাম্পের মুখ পুড়েছে, তা না বললেও চলে। বলা ভালো, তিনি একটু হলেও অস্বস্তিতে পড়েছেন (Trump)।
সম্প্রতি, নিকি যে পোস্টটি করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে বলা হয়েছে, “ভারতের তেল কেনা উচিত হয়নি রাশিয়া থেকে ইউক্রেন যুদ্ধের কথা মাথায় রেখে। কিন্তু চিন আমাদের শত্রু এবং তেল আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় দেশ রাশিয়া ও ইরানের থেকে। তাদেরকে শুল্কে ছাড় দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য। কোনভাবেই উচিত হয়নি চিনকে ছাড় দেওয়া।” এরপরই আসে ভারতের সঙ্গে সম্পর্ক ইস্যু। সেই ব্যাপারে তিনি দাবি করেন, “একেবারেই কাম্য নয় ভারতের মতো শক্তিশালী বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা (Trump)।”
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ভারত ও রাশিয়ার উপর আমেরিকার চড়া হারে শুল্ক চাপানো থেকে। তবে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প দুই দেশের অর্থনীতিকে মৃত বলেন। দু’পক্ষের তরফ থেকেই আমেরিকাকে পাল্টা দেওয়া হয়। পরে ট্রাম্প ঘোষণা করেন যে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল ভারতের উপর, কিন্তু আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা বাড়ানো হবে কারণ তারা রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে বলে।
Truth of Bengal: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
যদিও ভারতের তরফ থেকে জানানো হয় যে রাশিয়া থেকে আমেরিকা নিজেই বহু পণ্য আমদানি করে। এখানেই শেষ নয়, রিপাবলিকান নেতার হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাশিয়া সফরে যান অজিত ডোভাল। এক্ষেত্রে দেখার বিষয় যে কোন পথে এগোয় দুই দেশের সম্পর্ক (Trump)।






