আবারও বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম
Facebook and Instagram suddenly shut down around the world

The Truth Of Bengal : ফের আচমকাই বন্ধ হল ফেসবুক ও ইনস্টাগ্রাম। কয়েক সপ্তাহ আগে বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম। ফের বুধবার রাত আটটা নাগাদ বন্ধ হয়ে যায় ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে ভারত সহ সারা বিশ্বের মানুষকে।
এদিন রাতে আচমকাই দেখা যায় ইনস্টাগ্রামে লগ ইন করতে পারছেন না ইউজাররা। কোনো কোনো ইউজারকে পাসওয়ার্ড পরিবর্তন করার কথাও বলা হয়েছে। কেউ কেউ ফেসবুক ম্যাজেঞ্জার ঠিক করে চালনা করতে পারেনি। সব মিলিয়ে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় ইউজারদের। তাদের এই অসুবিধার কথা এক্স হ্যান্ডেলেও জানিয়েছে ইউজাররা।
জানা গিয়েছে, হাজারের ওপর মানুষ ফেসবুক ম্যাসেঞ্জার করতে অসুবিধায় পড়েছে। পাশাপাশি ৮০০ এর বেশি মানুষের অসুবিধা হয়েছে ইনস্টাগ্রাম চালাতে। তবে বারে বারে কেন ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে, তার কোনো সদুত্তর দিতে পারে নি মেটা।
Free Access






