খেলা

IFA: কলকাতা লিগের সূচি নিয়ে বিতর্কিত মন্তব্য! রঞ্জন ভট্টাচার্যকে তলব করল IFA

আগামী ৮.০৮.২০২৫ তারিখ বিকালে সাড় চারটের মাধ্যমে তাঁদের কোচের এমন মন্তব্য করার কারণ আইএফএ-কে লিঘিতভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Truth of Bengal: চলতি বছরের কলকাতা লিগের ক্রীড়াসূচি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আইএফএর প্রতি সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যের অবমাননাকর মন্তব্য করেন। তারপরই রঞ্জনবাবুর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (IFA)।

আরও পড়ুনঃ Trump: দলের অন্দরেই বিরোধিতার মুখে পড়ল ট্রাম্প, দেওয়া হল ভারতের সঙ্গে সুসম্পর্কের পরামর্শ

রঞ্জনবাবু বর্তমানে সুরুচি সংঘের কোচের পদে রয়েছেন। তাই ওই ক্লাবের সচিবকে আগামী ৮.০৮.২০২৫ তারিখ বিকালে সাড় চারটের মাধ্যমে তাঁদের কোচের এমন মন্তব্য করার কারণ আইএফএ-কে লিঘিতভাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওই সময় সুরুচি সংঘের কোচ রঞ্জনবাবুকেও আইএফএ অফিসে উপস্থিত থাকার কথা বলা হয়েছে (IFA)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

যদি আইএফএ কর্তারা ক্লাব সচিব ও কোচ রঞ্জন ভট্টাচার্যের জবাবে সন্তুষ্ট না হন তাহলে সুরুচি সংঘের কোচকে কড়া শাস্তির মুখে পড়তে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে সুরুচি সংঘের ক্লাব সচিব তাঁদেরকে সহযোগিতা করবেন বলেই মনে করেন বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার কর্তারা। এখন এ কথা বলা যেতেই পারে আগামী ৮ তারিখ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় আইএফএ-র পক্ষ থেকে (IFA)।

Related Articles