আন্তর্জাতিক

বরফের চাদরে ঢাকল রুক্ষ শুষ্ক সৌদি আরব

Snow blankets rugged, dry Saudi Arabia

Truth Of Bengal: সৌদি আরবের প্রকৃতি রুক্ষ, শুষ্ক বলে পরিচিত। সেই সৌদি আরবে এবার এক অবাক করা দৃশ্য দেখা গেল। আস্ত মরুভূমি বরফের চাদরে পুরু ঢাকা। হ্যাঁ এটাই সত্যি! শীত এখন আসব আসব করছে। ভারতের মতো সৌদি আরবও উত্তর গোলার্ধের দেশ।

সেখানে এখনো সেরকম ভাবে শীত পড়েনি। কিন্তু সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে সৌদি আরবের বহু জায়গায় প্রথম বার ভারী বৃষ্টি হয়। অনেক জায়গায় তাপমাত্রা হুহু করে স্বাভাবিকের চেয়ে অনেক নীচে নেমে যায়। অনেক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। প্রথম বার সৌদি আরবের বহু জায়গায় বরফ পড়েছে। এরমধ্যে রয়েছে আল জোয়াফ নামক অঞ্চলও।

সারা বছরই আল জোয়াফ অঞ্চলের আবহাওয়া রুক্ষ ও শুষ্ক থাকে। সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে দেখা গেছে প্রথম বার আল জোয়াফের মরুভূমি অঞ্চল পুরু বরফের চাদরে ঢেকে যায়। এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সৌদি আরবের বরফের আস্তরণে ঢাকা মরুভূমির ছবি ও ভিডিও।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সৌদি আরবে। পশ্চিম এশিয়ার রুক্ষ শুষ্ক আবহাওয়ার পরিবর্তন নজরে আসছে আবহাওয়াবিদদের। শুধু সৌদি আরবই নয় পশ্চিম এশিয়ার আরেক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতেও আবহাওয়ার পরিবর্তন নজরে এসেছে।

Related Articles