বিনোদন

মুক্তি পেলো ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার, ছবি মুক্তি নিয়ে রয়েছে চমক

The first poster of 'Ramayan' has been released, there are surprises about the film's release

Truth Of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কন্যা রাহার জন্মদিনেই মুক্তি পেল রণবীর কাপুর অভিনীত চলচিত্র ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার। নমিত মালহোত্রার প্রযোজনায় তৈরী এই ছবি কবে মুক্তি পাবে তাও উল্লেখ করা রয়েছে পোস্টারে। পোস্টার থেকে ধারণা করাই যায়, দুটি ভাগে ছবিটি তুলে ধরা হবে দর্শক মহলে। প্রথম পার্টটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। অপরদিকে দ্বিতীয় পার্টটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘রামায়ণ’-এর মতো পৌরাণিক কাহিনীকে নতুন আঙ্গিকে তুলে ধরতে কতটা সফল হবেন পরিচালক নীতিশ তিওয়ারি, সেদিকেই মুখিয়ে রয়েছে দর্শকমহল।

ইতিমধ্যেই সকলেই জানেন, ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। পাশাপাশি,আগেই আভাস মিলেছিল সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। অপরদিকে রাবণের চরিত্রে বেছে নেওয়া হয়েছে অভিনেতা যশকে। আরও জানা যাচ্ছে, লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে। মন্থরার ভূমিকায় থাকবেন শিবা চড্ডা। হনুমানের ভূমিকায় ধরা দেবেন সানি দেওল। সব মিলিয়ে এই এই মহাকাব্যকে যথাযথ রূপদান করেছেন নির্মাতারা তা বলাই যায়। তবে ছবি মুক্তির পরেই বোঝা যাবে সকল কলাকুশলীদের পপরিশ্রম কতটা সার্থক হলো।

 

View this post on Instagram

 

A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)

পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রযোজক নমিত মালহোত্রা লিখেছেন, ”প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তা নিয়ে ছবি করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি— রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র এবং দৃশ্যত চমকদার করে উপস্থাপন করা।” পাশাপাশি সবাইকে পাশে থাকার অনুরোধ করেন।

রণবীর কাপুরও নিজের ইনস্টাগ্রাম পেজ-এ পোস্টারটি শেয়ার করে খুশির খবর ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লেখে, ” এটার জন্য উৎসুক।” মেয়ের জন্মদিনে এই খবরে উচ্ছসিত অভিনেতা।

Related Articles