ব্রেন টিউমারে আক্রান্ত এক হাসপাতালের ছ’জন নার্স!
Six nurses at a hospital diagnosed with brain tumors!

Truth Of Bengal: ব্রেন টিউমারে একই হাসপাতালের ৬ জন নার্স! ম্যাসাচুসেটস-এর একটি হাসপাতালের একই ফ্লোরে কাজ করতেন এই ছ’জন নার্স। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত রহস্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এর একটি প্রতিবেদনের মাধ্যমে এপ্রিলের শুরুতে নিউটন-ওয়েলেসলি হাসপাতালের এই টিউমার কেসগুলি প্রথম সামনে আসে। গত বছরের ডিসেম্বর থেকে এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে হাসপাতালটি। তদন্তের পর কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার পেছনে কোন ‘পরিবেশগত ঝুঁকি’ নেই।
আক্রান্ত নার্সরা হাসপাতালের পঞ্চম তলার মাতৃত্ব বিভাগের কর্মী। ছয় নম্বর কেসটি ঘোষণা করে নিউটন-ওয়েলেসলির মূল প্রতিষ্ঠান, ম্যাস জেনারেল ব্রিগহ্যামের অধীনে থাকা Department of Occupational Health and Safety (OHS)।
নার্সদের মধ্যে যখন পর পর পাঁচটি ব্রেন টিউমারের কেস সামনে আসে তখন তদন্ত শুরু হয়। ছয় নম্বর কেসের ব্যাপারে রোগী ও তাদের পরিবারদের জানানো হয়েছিল একটি চিঠির মাধ্যমে, যেটি পাঠিয়েছিল OHS, এমনটাই জানিয়েছে Boston Herald।
ম্যাস জেনারেল ব্রিগহ্যাম/নিউটন-ওয়েলেসলি হাসপাতালের প্রেসিডেন্ট এবং COO, Herald-কে দেওয়া এক বিবৃতিতে এলেন মলোনি বলেছেন, “পঞ্চম তলায় বিভিন্ন সময় কাজ করা ছয়জন স্টাফের মধ্যে বেনাইন ব্রেইন টিউমারের খবর পাওয়া গেছে”।
ম্যাসাচুসেটস নার্স অ্যাসোসিয়েশন এখনও বিষয়টি তদন্ত করে দেখছে, যাতে বোঝা যায় এর পেছনে আসল কারণ কী।
এইদিকে OHS চিঠিতে উল্লেখ করেছে, “OHS-এর তদন্ত এখনো চলছে, তবে এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা বলছে এই চিকিৎসাজনিত সমস্যাগুলি কর্মপরিবেশ থেকে সৃষ্টি হয়েছে”।
পরিবেশে থাকা কার্সিনোজেনিক টক্সিন টিউমারের কারণ হতে পারে
কার্সিনোজেনিক (ক্যানসার সৃষ্টিকারী) টক্সিন প্রায়শই একটি নির্দিষ্ট জায়গায় জমা হয়ে পড়ে এবং বহুজনের মাধ্যমে সেই উৎস ব্যবহার হলে ব্রেন টিউমার সৃষ্টি করতে পারে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোন সাধারণ কারণ খুঁজে পায়নি।
ম্যাসাচুসেটস নার্স অ্যাসোসিয়েশন Herald-কে জানিয়েছে যে তারা নিজস্বভাবে তদন্ত চালিয়ে যাবে এবং টিউমারের মূল কারণ অনুসন্ধান করবে। তারা আরও জানায় যে হাসপাতালের তদন্ত যথেষ্ট বিস্তৃত ছিল না এবং নিউটন-ওয়েলেসলি হাসপাতালে কিছু একটা সত্যিই ভুল হচ্ছে। এই তদন্ত শেষে ইউনিয়ন তাদের প্রাপ্ত তথ্য প্রকাশ করবে।


