রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সৌন্দর্যায়ন কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে

Inspired by the Chief Minister, beautification is underway in Rathbari Gram Panchayat of Kaliachak 2 Block

Truth Of Bengal: রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম যেন ফুটে উঠলো শহরের মতোন সৌন্দর্যে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলাঢাব এলাকায় একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন পরিবেশ গড়ে তোলা হলো। আর এই কাজের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন।

এই বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই বাবলাঢাব এলাকার একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন এবং পার্কের আদলে গড়ে তোলা হয়েছে। সেখানে ২০ টির বেশী কংক্রিটের বসার জায়গা তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরো জলাশয়ের চারপাশ বাঁধিয়ে দেওয়া হবে বোল্ডার দিয়ে। এমনকি সাধারণ মানুষের প্রাতভ্রমণের জন্যও সুদৃঢ় একটি বাঁধানো রাস্তাও তৈরি করা হয়েছে। চতুর্দিকে নানান ধরনের গাছ লাগানো হয়েছে। এবং জলের মধ্যে থাকতো নৌকা বিলাসের ব্যবস্থা। গ্রামের এমন সৌন্দর্যায়ন গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বক্তব্য, বিগত দিনে এরকম পরিবেশ মোথাবাড়ির এই এলাকায় ছিল না। পার্কে ঘুরতে গেলে গাড়ি ভাড়া দিয়ে পরিবারদের নিয়ে ইংরেজবাজার শহরে যেতে হতো। একটু বিনোদনের জন্য গাঁটের টাকা খরচ করেই এদিক সেদিক থেকে ছুটে বেড়াতে হতো। সেদিকে লক্ষ্য রেখে আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী দারুণ একটি উদ্যোগ নিয়েছেন । একটা জলাশয়কে ঘিরে এত সুন্দর সৌন্দর্যায়ন গড়ে তোলা হয়েছে যা প্রশংসা করা ছাড়া উপায় নেই।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আমার বিধানসভা কেন্দ্রের মানুষের একটা চাহিদা ছিল পার্কের আদলে একটা সৌন্দর্যায়ন পরিবেশ গড়ে তোলার । বাবলাঢাব এলাকায় একটি বড় জলাশয় দিয়ে ঘেরা। অত্যন্ত ভালো লাগে জায়গাটি। সকাল , সন্ধ্যা মনোরম পরিবেশ হলে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই সেটিকে নব রূপে সজ্জিত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে ওই জলাশয় টিকে ঘিরে সৌন্দর্যায়েন পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কংক্রিটের বসার ব্যবস্থা করার পাশাপাশি প্রাতভ্রমনের রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে। মন্ত্রী তথা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles