আন্তর্জাতিক

Shigeru Ishiba:আচমকাই পদত্যাগ করতে চলেছেন জাপানের প্রধানমন্ত্রী, কিন্তু কেন ?

Truth Of Bengal: দলের ভাঙন রোধ করতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Shigeru Ishiba)। যদিও তাঁর দফতর থেকে এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও দেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে দলীয় চাপের মুখে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। ইশিবার নেতৃত্বাধীন শাসক দল ‘লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি’ (এলডিপি)-র অন্দরে সম্প্রতি গভীর সংকট ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

[আরও পড়ুনঃ কৃষ্ণনগর কাণ্ড: রাজস্থান থেকে গ্রেফতার দেশরাজের বাবা]

সেই পরিস্থিতি সামাল দিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।জুলাই মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে এলডিপির নেতৃত্বাধীন জোট ঐতিহাসিকভাবে পরাজিত হয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই দলের ভিত নড়বড়ে হয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং সরকারের ওপর চাপ বাড়ে। এই সংকটের মধ্যেই দলে মতভেদ তীব্র হয় এবং পদত্যাগের দাবি ওঠে। সূত্রের খবর, দল যাতে আরও বিভক্ত না হয় এবং শাসনক্ষমতা সংকটে না পড়ে, সে জন্যই ইশিবা নিজের পদ ছাড়তে চান।(Shigeru Ishiba)

FB POST: https://www.facebook.com/truthofbengal

গত কয়েক বছর ধরে জাপানে শাসন করলেও এবার এলডিপির দুর্বলতা প্রকাশ পেয়েছে। ২৪৮ আসনের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে সরকারের স্থিতিশীলতা নড়ে যায়। এর আগে ইশিবা বলেছিলেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তির বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। তবে শনিবার কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এবং তাঁর পরামর্শদাতা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। রবিবারের পর শিগেরু ইশিবা সাংবাদিক বৈঠক করে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। জাপানের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার ফলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলের ঐক্য বজায় রাখা এবং দেশকে স্থিতিশীল রাখতে তাঁর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।(Shigeru Ishiba)