রাজ্যের খবর

SSC Exam: বিহারে সময়ে ভোট হয় কিন্তু চাকরির পরীক্ষা হয় না! বাংলায় পরীক্ষা দিতে এসে বললেন পরীক্ষার্থী

The SSC Exam in West Bengal resumes after 9 years amid challenges faced by students. Explore the impact on candidates and the significance of timely exams.

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: বিহারের ভোজপুর জেলার বাসিন্দা কামরান। হুগলি গার্লস স্কুলে তার সিট পড়েছে। এর আগে হরিয়ানাতে পরীক্ষা দিয়েছিল। এরাজ্যে হিন্দি মিডিয়াম স্কুল ইতিহাসের জন্য আবেদন করেছে(SSC Exam)। কামরান জানায়, ভোটের জন্য বিহারে পরীক্ষা দেরি রয়েছে, তাই পশ্চিমবঙ্গে চেষ্টা করেছি। ৯ বছর বাদে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা হচ্ছে তাই চেষ্টা করে দেখছি। বাংলা ভাষা আমি বলতে পারি না তাই হিন্দি মিডিয়াম স্কুলে ইতিহাসের জন্য চেষ্টা করছি। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় এ রাজ্যের অনেক শিক্ষক স্কুলে যোগ দিয়েছিল কিন্তু আদালতের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়।

আরও পড়ুনঃ কৃষ্ণনগর কাণ্ড: রাজস্থান থেকে গ্রেফতার দেশরাজের বাবা

কোভিডের হলেও ভোট কিন্তু নির্দিষ্ট সময়ে হয় ।কিন্তু একটা ছাত্রর যে দুঃখ সেটা নেতারা বুঝতে পারে না। তাই সময়ের মেনেই পরীক্ষা হওয়া উচিত। যোগ্য হওয়া সত্ত্বেও অনেককে চাকরি বাতিল হয়েছে(SSC Exam)। কিন্তু যারা নেতাদের “ঘুষ” দিয়ে চাকরি পায় এটা খুবই দুঃখের। দীর্ঘ ৯ বছর পর রাজ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা । ২০১৬ সালে শেষবার হয়েছিল এই পরীক্ষা।

FB link: https://www.facebook.com/truthofbengal/

দুপুর ১২:০০ টায় পরীক্ষা শুরু হয় আর শেষ হয় দুপুর দেড়টায়(SSC Exam)। পরীক্ষার্থীরা দেড় ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য । ইতিমধ্যেই ব্যান্ডেল হুগলি গার্লস হাইস্কুল, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্র সকাল থেকেই পরীক্ষার্থীদের দেখা যায় তালিকা মিলিয়ে নিতে।

Related Articles