আন্তর্জাতিক
Trending

বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু হতেই পেট্রাপোলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি

Normal import and export at Petrapol port as soon as internet service is launched in Bangladesh

The Truth Of Bengal: কোটা বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশে। যার ফলে বাংলাদেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, জারি ছিল কার্ফু। যার প্রভাব পড়েছিল ভারত বাংলাদেশের পেট্রাপোলবন্দরে। বন্ধ ছিল আমদানি রপ্তানি। যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের।

বাংলাদেশ হাইকোর্টের রায়ের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা চালু হতেই পেট্রাপোল সীমান্ত দিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে ভারত থেকে পণ্য বোঝায় ট্রাক যাওয়া শুরু হয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, ইন্টারনেট পরিষেবা চালু হতেই আমরা ভারত থেকে রপ্তানি শুরু করেছি। তবে ইন্টারনেট পরিষেবা এখনো আগের মত স্বাভাবিক হয়নি। যার কারণে কাজ ধীরে ধীরে চলছে। অবস্থা স্বাভাবিক হতে এখনো ৬-৭ দিন লাগবে।

Related Articles