আন্তর্জাতিক

Nahid Islam: মালয়েশিয়া-চীন সফরে নাহিদ ইসলাম

NCP convener Md. Nahid Islam embarks on a diplomatic tour to Malaysia and China, aiming to strengthen bilateral ties and engage with the Bangladeshi diaspora.

Truth Of Bengal: মালয়েশিয়া সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক  মো. নাহিদ ইসলাম। ২২ থেকে ২৪ অগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফরে নাহিদ ইসলাম(Nahid Islam)। তিনদিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন। মালয়েশিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশী তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পর নাহিদ ইসলামের চীন সফরে যাবেন।

[আরও পড়ুনঃ Co-op Sweep: শুভেন্দুর গড়ে শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে খাতা খুলতে পারল না বিজেপি]

নাহিদ ইসলাম সহ ৮ সদস্যের প্রতিনিধিদল চীন সফরে যাবেন। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৬ অগস্ট এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল চীনে যাবে। তারা চীন সফর শেষ করে বাংলাদেশে ফিরবেন ৩০ তারিখ(Nahid Islam)। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন— দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এর আগে চলতি বছরের জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়(Nahid Islam)। রাজনৈতিক মহল মনে করছে, নাহিদ ইসলামের চীন, মালয়েশিয়ার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles