আন্তর্জাতিক

Muhammad Yunus: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক

পাশাপাশি তিনি নির্দেশ দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার।

Truth of Bengal: মালয়েশিয়া সফরে গেছেন মহম্মদ ইউনূস। তিনি সম্প্রতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। রমজানের আগে নির্বাচন ঘোষণা করা হবে। পাশাপাশি তিনি নির্দেশ দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার। একই সঙ্গে এই অ্যাপ যাতে ভোটাররা সহজে ব্যবহার করতে পারে সে কথাও বলেছেন ইউনূস। আর এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তারা সাংবাদিক বৈঠক করেন (Muhammad Yunus)।

আরও পড়ুন: Elephant Awareness: বিশ্ব হাতি দিবস উপলক্ষে হাতি মানব সংঘর্ষ এড়াতে সচেতনতা র‍্যালি নকশালবাড়ি কদমা মোড়ে

সাংবাদিক বৈঠক থেকে ইউনূস বলেন, অর্থনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে।  রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে অন্য দেশের সহায়তা প্রয়োজন। ইউনূসের পর যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে পাঁচটি স্মারক সইও হয়। যা দু দেশের জন্য অনেক কিছুতেই সাহায্য করবে (Muhammad Yunus)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূসের মালয়েশিয়ার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহম্মদ ইউনূস এর আগেও বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। তাঁকে বলতে শোনা যায়, সর্বশেষ দায়িত্ব পালনের পালা।  প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে (Muhammad Yunus)।

Related Articles