আন্তর্জাতিক

লুমিনার ২০শতাংশ কর্মী কমানোর কথা ঘোষণা করেছে এলআইডার উত্পাদন কেন্দ্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে

Luminar announces 20% reduction in workforce, shifts LiDAR production

The Truth of Bengal: বিশ্বজোড়া কর্মী সঙ্কোচনের মাঝে আবার আশঙ্কা জাগাচ্ছে লুমিনার।এবার লুমিনার ঘোষণা করল, তাঁদের কর্মীদের সংখ্যা ২০শতাংশ কমিয়ে দেবে।আসলে কৌশলগত পুনর্গঠনের নামে এই কর্মী ছাঁটাই বলে জানা গেছে।সংস্থার এই নতুন পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে,সম্পদ হাল্কা করা বা অ্যাসেট লাইট পদ্ধতি ব্যবসায়িক মাণোন্নয়নের মডেল হিসেবে ব্যবহার করতে হবে। হিসেব কষে দেখা যাচ্ছে,প্রায় ১৪০জন কর্মী ও বেশিরভাগ চুক্তিভিত্তিক কর্মীরা এই কর্মী হ্রাসের জন্য ক্ষতিগ্রস্ত হবেন। এই পুনর্গঠন পরিকল্পনা তড়িঘড়ি শুরু করা হবে বলেও আভাস মিলছে।ফলে কোম্পানির আর্থিকও বাণিজ্যিক উত্তোরণের নবপরিকল্পনা আদপে কর্মচারীমহলকে শঙ্কিত করে তুলেছে।

কোম্পানির কৌশলগত পরিবর্তন নিয়ে সিইও- কী বললেন ?

লুমিনারের সিইও অসটিন রাসেল  লুমিনারের ওয়েবসাইটে খোলা চিঠিতে জানিয়েছেন,কিভাবে সংস্থাটি সাম্প্রতিক সময়ে চ্যালেঞ্জের মোকাবিলা করছে। তিনি জানিয়েছেন,বর্তমানে সংস্থাটি  দুটি বাস্তব সমস্যার মুখোমুখি হয়েছে।ব্যবসার মূল ক্ষেত্রে আগে সেভাবে উন্নয়ন হয়নি।যেমন, প্রযুক্তি,সামগ্রী,শিল্পায়ন এবং বাণিজ্যিকীকরণ।এমনকি সংস্থার পুঁজির বাজারও আগে এভাবে চ্যালেঞ্জের মুখে পড়েনি।তাই সাম্প্রতিক সময়ের ব্যবসার উন্নয় ও চাহিদার জন্য পুনর্গঠন জরুরি।

উত্পাদিত সামগ্রীর উত্পাদন বাড়ানো ও খরচ কমানো

লুমিনার চাইছে উত্পাদিত সামগ্রীর উত্পাদন বাড়াতে।একইসঙ্গে লাভের কথা মাথায় রেখেও টিকে থাকার লড়াইয়ের জন্য নতুন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। ৫০মিলিয়ন  ৬৫মিলিয়ন খরচ বাঁচানোর প্রয়াস নেওয়া হচ্চে।একইসঙ্গে লুমিনার সাব লিজিং সংস্থা বাছাইয়ের কাজেও এগিয়ে যেতে চাইছে।যাতে খরচ সংক্ষেপ করা যায়।

ফ্লোরিডায় টিপিকে পার্টনারশিপ শক্তিশালী করতে চায়

অ্যাসেট লাইটে যাওয়া বেছে নেওয়ার অনেক সুবিধা রয়েছে,  বাজার উপযোগী নমনীয় নীতি গ্রহণ।প্রতিযোগীতামূলক বাজারে  পরিবর্তন এবং বর্তমান বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা কোম্পানির শক্তিবৃদ্ধি   ও ব্যবসার বিকাশে সহায়তা করে। নন-পারফর্মিং অ্যাসেট থেকে মুক্ত হওয়ার কারণে,  তাঁরা এগিয়ে যেতে পারবেন বলেও মনে করছেন।সেই কারণে ফ্লোরিডায় টিআরকে পার্টনারশিপকে সংস্থা শক্তিশালী করতে চায়। মিলিয়ান মেহতা জানিয়েছেন,ফ্লোরিডায় তাঁরা গবেষণা,উন্নয়নও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কাজ বাড়াতে চায়।এপ্রিলে সংস্থাটি শিপিং উত্পাদন ভিত্তিক লাইডার সেন্সর থেকে ভলভো নির্মাণে গুরুত্ব দেয়।আগামীদিনে লুমিনার তাইওয়ানের চু্ক্তিভিত্তিক উত্পাদন সংস্থা টিপিকের সঙ্গে কাজের পরিধি বাড়াতে চায়।