China Parade: বেজিংয়ে কিমের পাশে পুতিন! চিন্তায় ঘুম উড়ছে আমেরিকার
এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফরে গিয়েছিলেন পুতিন। অন্যদিকে মঙ্গলবার বুলেট ট্রেনে চিনে পৌঁছন কিম জং-উন।
Truth of Bengal: বিশ্ব কূটনীতিতে তীব্র আলোড়ন ফেলেছে চিনের সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে। এই তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিই রীতিমতো অস্বস্তিতে ফেলেছে আমেরিকাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই একত্র হয়েছেন তিন রাষ্ট্রনেতা (China Parade)।
আরও পড়ুনঃ Teacher Eligibility: শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ! সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাবে অনেকের?
এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফরে গিয়েছিলেন পুতিন। অন্যদিকে মঙ্গলবার বুলেট ট্রেনে চিনে পৌঁছন কিম জং-উন। তাঁরা দু’জনেই শি জিনপিংয়ের পাশে বসে কুচকাওয়াজে যোগ দেন। এরপরই ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে শি-কে উদ্দেশ করে লেখেন, ‘পুতিন ও কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেবেন, কেননা আপনারা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।‘ একইসঙ্গে তাঁর অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিনের লড়াইয়ের ইতিহাসে মার্কিন সমর্থনের ভূমিকা গোপন করার চেষ্টা করছে বেজিং (China Parade)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন আরও বহু রাষ্ট্রনেতা। মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, জিম্বাবোয়ে-সহ মোট ২৬ দেশের প্রতিনিধি হাজির ছিলেন বেজিংয়ে। উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। বিশাল আয়োজনের মধ্যে ৫০ হাজারেরও বেশি সেনা প্রদর্শন করেছে চিন। প্রথমবারের মতো বিশ্বের সামনে আনা হয়েছে বেজিংয়ের আধুনিকতম সামরিক শক্তি । যার মধ্যে রয়েছে জেট ফাইটার, মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র। অন্যদিকে, সাত বছর পরে ড্রাগনের দেশে এসসিও বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালের উহান সফরের পর ভারত-চিন সম্পর্কের টানাপড়েন অনেকটাই প্রশমিত হয়েছে। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতি ঘিরে যখন বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়ছে, তখন ভারত ও চিনের এই সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রয়াসও চিন্তায় ফেলেছে আমেরিকাকে (China Parade)।






