‘তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে’, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের, দেখুন ভিডিয়ো
এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
Truth Of Bengal: ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে সেনা বিজেপির হয়ে কাজ করছে। এই মন্তব্যের বিরোধিতা করেছে অনেকেই। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বুধবার দিলীপ ঘোষ বলেন, ভারতীয় সেনা দেশের গর্বের প্রতীক, তাই এ ধরনের মন্তব্য দেশকেও অসম্মান করা। তাঁর আরও দাবি, সেনার সঙ্গে সংঘাতে গিয়ে তৃণমূল সরকার দেশবিরোধী আচরণ করছে।
তিনি (Dilip Ghosh) বলেছেন, ”সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে।”
দেশবিরোধী হয়ে যাচ্ছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের pic.twitter.com/jazYiVPhjr
— TOB DIGITAL (@DigitalTob) September 3, 2025
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইডি-সিবিআই ব্যবহার করেও তাঁদের আটকে রাখতে পারছে না বিজেপি, তাই সেনাকে নামানো হয়েছে। এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ”বাংলায় যদি আইনশৃঙ্খলার এই হাল হয় তাহলে রাষ্ট্রপতি শাসনও হবে, সেনাও নামবে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। সেটা যাতে না হয় তার জন্য তাঁরা নিজেদেরকে ঠিক রাখুক।”
[আরও পড়ুন: China Parade: বেজিংয়ে কিমের পাশে পুতিন! চিন্তায় ঘুম উড়ছে আমেরিকার]
উল্লেখ্য, সেনার সঙ্গে কলকাতা পুলিশেরও একটি ঘটনা ঘটে। রাইটার্স বিল্ডিংয়ের সামনে একটি সেনার ট্রাককে আটকায় পুলিশ। অভিযোগ, ট্রাকটি আইন ভেঙে দ্রুতগতিতে যাচ্ছিল এবং সিপি-র কনভয়ের সামনে বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল। সিসিটিভি ফুটেজও প্রকাশ করে পুলিশ। ডিসি ট্রাফিক জানান, এটি সম্পূর্ণভাবে আইন ভাঙার ঘটনা এবং এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সাধারণ মানুষের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হত বলে তিনি উল্লেখ করেন।





