Abhijit Sarkar Murder: অভিজিৎ সরকার হত্যা মামলায় তিন পুলিশ জেল হেফাজতে, আগাম জামিনে রেহাই বিধায়কের
মামলার শুনানিতে আজ বিশেষ সিবিআই আদালতের বিচারক রোহন সিনহা তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দেন।
Truth of Bengal: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিকেলে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রমাণ নষ্টে সহযোগিতার অভিযোগ ওঠে তৎকালীন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন, এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে। মামলার শুনানিতে শনিবার বিশেষ সিবিআই আদালতের বিচারক রোহন সিনহা তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতে বিচারকের পর্যবেক্ষণ— “রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কী করবে!” এই মন্তব্য ঘিরে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায় (Abhijit Sarkar Murder)।
আরও পড়ুন: Bengal Rain Alert: ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! কোন কোন জেলায় চলছে হলুদ সতর্কতা
অভিজিৎ সরকার বিজেপি কর্মী লাইভ pic.twitter.com/oQAVXLuesu
— TOB DIGITAL (@DigitalTob) July 19, 2025
Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
অন্যদিকে মামলায় অভিযুক্ত বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর আগাম জামিনের আবেদন করে আপাতত হাজিরা থেকে রেহাই পান বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স প্ল্যাটফর্মে অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভ ভিডিও শেয়ার করে অভিযোগ তোলেন, ভোট-পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর সংগঠিত আক্রমণের এরই একটি নৃশংস দৃষ্টান্ত এই হত্যা; বহু কর্মী প্রাণ হারিয়েছেন, বহু পরিবার ঘরছাড়া হয়েছে। তাঁর বক্তব্য, সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং কেউ দোষী প্রমাণিত হলে রেহাই পাবে না। পরিবারের দাবি, ঘটনার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অভিযুক্ত তিন পুলিশকর্মী, অভিজিৎকে রক্ষা না করে উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা হয় এবং অভিজিৎের মায়ের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরিবারের অভিযোগ ও আদালতের নির্দেশে পরে তদন্তভার সিবিআইয়ের কাছে যায় (Abhijit Sarkar Murder)।






