দেশ

Mirzapur Incident: “কঠোর পদক্ষেপ নেওয়া হবে”, মির্জাপুর স্টেশনের ঘটনায় প্রতিশ্রুতি যোগীর

Uttar Pradesh CM Yogi Adityanath promises strict action after the Mirzapur station incident involving Kanwar pilgrims attacking CRPF personnel.

Truth Of Bengal: মির্জাপুর স্টেশনে একদল কানওয়ার যাত্রীর সিআরপিএফকে মারধরের ঘটনায় (Mirzapur Incident) এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার তিনি মিরাট আসেন যাত্রার পরিস্থিতি ঘেঁটে দেখতে এবং এরপর হরিদ্বার থেকে দিল্লি যাওয়া কানওয়ার যাত্রীদের উদ্দেশ্যে ফুল ছোড়েন। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই নিন্দনীয় ঘটনা নিয়ে নিজের অবস্থান জানান এবং শাস্তির প্রতিশ্রুতি দেন।

যোগী আদিত্যনাথ বলেন, “এটা একটা ষড়যন্ত্র সমাজ বিরোধীদের এই পবিত্র যাত্রাকে অপমান করার। সকল পুন্যার্থীর উচিত এই দুষ্কৃতীদের চিহ্নিত করা এবং এবং তাদের প্রকাশ্যে এনে প্রশাসনকে জানানো। সিসিটিভি ক্যামেরা পুরো রুটে বসানো হয়েছে। এই যাত্রা শেষ হলেই এই দুষ্কৃতীদের পোস্টার চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। আমরা কঠোর ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে।”

প্রসঙ্গত, ঘটনাটি শনিবার মির্জাপুর স্টেশনে (Mirzapur Incident) ঘটে। কয়েকজন পূর্ণ্যার্থী ব্রহ্মপুত্র মেল ট্রেন ধরতে যাচ্ছিলেন। এক সিআরপিএফ জওয়ান তাঁদের টিকিট দেখতে চাইলে, তাঁকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয়। যদিও পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গ্রেফতার করা হয় সাতজনকে। কিন্তু এই দৃশ্য ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। যোগীরাজ্য সহ গোটা দেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে শুরু হয়েছে নিন্দা। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি কঠিন পদক্ষেপ নেওয়া হয় অভিযুক্ত পূণ্যার্থীদের বিরুদ্ধে। কি হয় পরিণতি সেটাই এখন দেখার।

Related Articles