দেশ

“ওয়াকফ মৌলিক অধিকার নয়”: সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

"Waqf is not a fundamental right": Centre tells Supreme Court

Truth of Bengal: ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই কারও মৌলিক অধিকার সৃষ্টি হয় না, এমনটাই জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “১৯৫৪ সালের আইন এবং তার আগের বেঙ্গল অ্যাক্টেও উল্লেখ আছে, কোনও অধিকার যদি আইন দ্বারা দেওয়া হয়, তবে রাষ্ট্র সেই অধিকার যে কোনও সময় বাতিল করতে পারে।”

বুধবার দুপুর ১২টা নাগাদ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি বিআর গাভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে। এই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে সওয়াল করেন সলিসিটর জেনারেল।

তিনি আদালতে বলেন, যাঁরা এই মামলা দায়ের করেছেন, তাঁরা সরাসরি প্রভাবিত নন। তাঁরা সংসদের আইন তৈরির ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেননি। সংসদের আইন সংশোধনের অধিকার নিয়েও কেউ বিরোধিতা করেননি।

সলিসিটর জেনারেল আরও জানান, ইসলাম ধর্মে ওয়াকফ বাধ্যতামূলক নয়। তিনি প্রশ্ন তোলেন, “অনেক মুসলিমই আর্থিকভাবে দুর্বল। তাঁরা যদি ওয়াকফে দান না করেন, তবে কি তাঁরা মুসলিম নন?” তিনি বলেন, দান করা সব ধর্মেই একটি অংশ, কিন্তু তা বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলতে থাকায়, চূড়ান্ত রায় এখনও আসেনি।

Related Articles