দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলন, বিদেশে শান্তির বার্তা বাঙালি শিল্পীর
সম্প্রতি সিওলে ১৮তম বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বাতী ঘোষ।
Truth Of Bengal: দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলনে শান্তির বার্তা দিলেন কলকাতার শিল্পী স্বাতী ঘোষ। শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেই শান্তির বার্তাই ছড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি সিওলে ১৮তম বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বাতী ঘোষ।
দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত ১৮তম বিশ্ব শান্তি সম্মেলনে শান্তির বার্তা পৌঁছে দিলেন এক বাঙালি শিল্পী। কলকাতার চিত্রশিল্পী স্বাতী ঘোষ শিল্প ও শিক্ষার মাধ্যমে বিশ্ব-শান্তির বার্তা পৌঁছে দেন। এবং সেই সঙ্গে এই শান্তির বার্তা পৌঁছে দিয়ে গর্বিত করলেন ভারতকে। দক্ষিণ কোরিয়ার সিওলের চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস অ্যান্ড রেস্টোরেশান অফ লাইট।
সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ইউথ পিস গ্রুপ। সারা বিশ্বের প্রায় ৮০০ প্রতিনিধি এই মহাসম্মেলনে অংশ নেন। বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসেবে স্বাতী ঘোষ ভারতের প্রতিনিধিত্ব করেন। স্বাতী বলেন, সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক, ভারত সেই প্রয়াস চালিয়ে আসছে। আমার মূল লক্ষ্য হল শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেই শান্তির বার্তাই ছড়িয়ে দেওয়া।



