দেশ

Vice President Election: আদর্শের লড়াই! উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি

সেইসঙ্গে  মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব

Truth of Bengal: উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ে নামল বিরোধী জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। তাঁর পাশে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। সেইসঙ্গে  মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব, ডিএমকে সাংসদ ত্রিচুরি শিবা, শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত-সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা (Vice President Election)।

আরও পড়ুনঃ ISF: “এই লড়াই চলবে” জামিন পেয়েই হুংকার নওশাদের

মনোনয়ন জমা দেওয়ার পর রেড্ডি বলেন, ‘সংখ্যা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এই নির্বাচন কেবল সংখ্যার নয়, এটি আদর্শের লড়াই। যেহেতু আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই, তাই আমার বিশ্বাস সবাই আমাকে সমর্থন করবেন।’ উল্লেখ্য, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি থেকে ইস্তফা দিয়েছেন। তার পর কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি? তা নিয়ে জোর চর্চা চলছিল। তার মধ্যে উপরাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনডিএ শিবির।  এরপর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মনোনয়ন জমা দেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। তাঁর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। শাসক জোটের তরফে এদিন কার্যত শক্তি প্রদর্শন করা হয় (Vice President Election)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তবে এই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে খানিকটা অস্বস্তিতে পড়তে পারেন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। কারণ, এনডিএ প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি, অথচ বিরোধী জোটের প্রার্থী রেড্ডি অন্ধ্রপ্রদেশেরই বাসিন্দা। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন-এর বিরুদ্ধে তেলেঙ্গানার বাসিন্দা বি. সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করে ইন্ডিয়া জোট। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং গোহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধন বিচারপতি ছিলেন। এর পর ২০১১ সালে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন তিনি। কিছুনদিন আগে তেলেঙ্গানার জাতিগত সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার সভাপতি ছিলেন তিনি। আর এবার তাঁকে ইন্ডিয়া জোটের তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করায় নতুন জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল (Vice President Election)।

Related Articles