দেশ

ইউনেস্কোর স্বীকৃতি পেল ভগবদ গীতা ও ভরতের নাট্যশাস্ত্র

UNESCO recognizes Bhagavad Gita and Indian drama

Truth Of Bengal: ভারতের সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যের এক ঐতিহাসিক স্বীকৃতি। ইউনেসকোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার-এ অন্তর্ভুক্ত হয়েছে ভগবদ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। এই ঘোষণা দেশবাসীর জন্য এখন এক গর্বের মুহূর্ত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। এই নিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যন্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, বিশ্বের প্রতিটি ভারতীয়ের জন্য এক গর্বের মুহূর্ত।  গীতা ও নাট্যশাস্ত্রের ইউনেসকোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার-এ অন্তর্ভুক্তি আমাদের চিরন্তন জ্ঞান ও সমৃদ্ধ সংস্কৃতির প্রতি একটি বৈশ্বিক স্বীকৃতি। গীতা ও নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা ও চেতনার বিকাশে পুষ্টি জুগিয়ে এসেছে। আজও তাদের অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত স্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। শেখাওয়াত এই ঘটনাকে ভরতের সভ্যতাগত ঐতিহ্যের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি লেখেন, শ্রীমদ্ভগবদ গীতা এবং ভরত মুনির নাট্যশাস্ত্র এখন ইউনেসকোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার-এ অন্তর্ভুক্ত হয়েছে। এই আন্তর্জাতিক সম্মান ভারতের চিরন্তন জ্ঞান ও শিল্পপ্রতিভাকে শ্রদ্ধা জানায়। এই অমর গ্রন্থগুলো কেবল সাহিত্যসম্ভার নয়। এগুলি ভারতের দার্শনিক ও নন্দনতাত্ত্বিক ভিত্তি, যা আমাদের চিন্তাভাবনা, অনুভব, জীবনযাপন ও অভিব্যক্তিকে গঠন করেছে।

গীতা ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তির মাধ্যমে এখন ভারতের মোট ১৪টি নিদর্শন ইউনেসকোর মর্যাদাপূর্ণ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার-এ স্থান পেয়েছে।  যার লক্ষ্য হল বিশ্বজনীন গুরুত্বপূর্ণ নথিভিত্তিক ঐতিহ্য সংরক্ষণ। বলা বাহুল্য, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হল অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা। এতে, আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সুপারিশ এবং নির্বাহী বোর্ডের অনুমোদন লাগে। তাই এই তালিকায় অন্তর্ভুক্তি প্রকাশ্যে তথ্যচিত্র ঐতিহ্যের বৈশ্বিক তাৎপর্য এবং কালজয়ী মূল্যকে স্বীকৃতি দেয়। পাশাপাশি এটি গবেষণা, শিক্ষা, বিনোদন এবং সংরক্ষণকে উৎসাহিত করে।

ভগবদ গীতা এক পবিত্র ধর্মগ্রন্থ ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। অন্যদিকে নাট্যশাস্ত্র হল পারফর্মিং আর্টস বা অভিনয় সংক্রান্ত সমৃদ্ধশালী একটি গ্রন্থ। এই দুই মহাগ্রন্থ বহুদিন ধরেই ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক পরিচয়ের স্তম্ভ হিসেবে বিবেচিত। আর এবার মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হল এই দুই স্তম্ভ।

 

Related Articles