দেশ

SIM Limit: ৯টির বেশি সিম কার্ড রাখলেই ২ লক্ষ টাকা জরিমানা ও জেল! জেনে নিন কী বলছে নিয়ম

অনেক সময় আধার কার্ডের অপব্যবহার করে অপরাধীরা বেআইনি সিম বের করে নেয়, যার মাধ্যমে প্রতারণা বা আর্থিক জালিয়াতির ঘটনা ঘটে।

Truth of Bengal: ভারতে এখন একজন নাগরিক তাঁর নামে সর্বাধিক ৯টি সিম কার্ড রাখতে পারেন, যদিও জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সীমা ৬টি পর্যন্ত নির্ধারিত। এই নিয়ম চালুর মূল উদ্দেশ্য হল ভুয়ো পরিচয় ব্যবহার করে সিম কার্ড ইস্যু এবং সাইবার অপরাধ রোখা। অনেক সময় আধার কার্ডের অপব্যবহার করে অপরাধীরা বেআইনি সিম বের করে নেয়, যার মাধ্যমে প্রতারণা বা আর্থিক জালিয়াতির ঘটনা ঘটে। এই সমস্যা ঠেকাতেই কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) পোর্টাল, যেখানে গিয়ে যে কোনও নাগরিক তাঁর আধার নম্বর দিয়ে জেনে নিতে পারেন তাঁর নামে কতগুলি সিম কার্ড অ্যাক্টিভ রয়েছে (SIM Limit)।

আরও পড়ুনঃ SSC Exam: অযোগ্যহীন হবে এবারের পরীক্ষা? কী বক্তব্য কমিশনের চেয়ারম্যানের?

বর্তমান সময়ে মোবাইল নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যাঙ্কিং, ওটিপি যাচাইকরণ, আধার সংযুক্ত পরিষেবা ও অন্যান্য ডিজিটাল ব্যবস্থার সঙ্গে এটি সরাসরি যুক্ত। তাই নাগরিকদের নিজের নামে থাকা সিমগুলোর তথ্য যাচাই করা এবং অপ্রয়োজনীয় সিম বন্ধ করা অত্যন্ত জরুরি। সরকার জানিয়েছে, নির্ধারিত সীমার বেশি সিম কার্ড রাখলে প্রথমবার ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং বারবার এই নিয়ম ভাঙলে জরিমানার পরিমাণ ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যদি কেউ ভুয়ো নথিপত্র ব্যবহার করে সিম ইস্যু করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হতে পারে এবং জেলও হতে পারে (SIM Limit)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তাই সিম কেনার সময় সব নথি যাচাই করে দেওয়া, নিজের আধার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র অপরিচিতদের সঙ্গে শেয়ার না করা এবং নির্দিষ্ট সময় অন্তর সঞ্চার সাথী পোর্টালে গিয়ে নিজের নামে থাকা সিম যাচাই করার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নিজের ডিজিটাল পরিচয় ও সুরক্ষা রক্ষার জন্য এই পদক্ষেপগুলি আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ (SIM Limit)।

Related Articles