বাবা-মায়ের প্রত্যাশা পূরণ হয়নি, চিরকুট লিখে জীবনের ইতি কিশোরীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার মা বিএসএফ কর্মী এবং পিতার নাম অজিতকুমার সিং।
Truth Of Bengal: স্কুলের পরীক্ষায় পরিবারের প্রত্যাশামতো ফল হয়নি! বাবা-মায়ের আশা পূরণে প্রবল চাপ কি ছোট্ট মাথায় সহ্য করতে পারেনি সে? অবশেষে চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানল এক কিশোরী। শনিবার শিলিগুড়ির মাটিগাড়ায় ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।(Siliguri)
[আরও পড়ুন:Amity Assault: লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটিতে ভয়ংকর ঘটনা, ৫০-৬০ বার চড় মেরে সহপাঠীকে প্রহার ]
মৃতার নাম সরলা ঠকচক (১৫)। শিলিগুড়ির কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার মা বিএসএফ কর্মী এবং পিতার নাম অজিতকুমার সিং। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল সরলা। কিন্তু স্কুলে না গিয়ে কদমতলার বিএসএফ ক্যাম্পের মধ্যেই অন্য এক বহুতলে চলে যায়। এরপর ওই বহুতলের অষ্টম তলা থেকে ঝাঁপ দেয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। চিরকুটটি একটি হাতঘড়ি দিয়ে চাপা দেওয়া ছিল। সেখানে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশোনায় ভালো নই।”(Siliguri)
FB POST: https://www.facebook.com/truthofbengal
জানা গিয়েছে, কয়েকদিন আগে স্কুলের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। প্রত্যাশিত ফল না হওয়াতেই হতাশায় ভুগছিল কিশোরীটি। সেখান থেকেই কি এই আত্মহত্যা? প্রশ্ন উঠছে সমাজে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, মৃতার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে গোটা ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে।(Siliguri)






