কলকাতা

SSC Exam: অযোগ্যহীন হবে এবারের পরীক্ষা? কী বক্তব্য কমিশনের চেয়ারম্যানের?

Ahead of tomorrow’s SSC exam in West Bengal, the commission has assured strict eligibility verification following Supreme Court orders.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামীকাল এসএসসির প্রথম দফার পরীক্ষা(SSC Exam)। সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনভাবেই অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না। তবে তা সত্ত্বেও প্রশ্ন উঠছে যে এবারের পরীক্ষা অযোগ্যহীন হবে কিনা। সেই প্রসঙ্গে যাবতীয় সবকিছু জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি এই সংক্রান্ত সবকিছু জানালেন।

আরও পড়ুনঃ Amity Assault: লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটিতে ভয়ংকর ঘটনা, ৫০-৬০ বার চড় মেরে সহপাঠীকে প্রহার

কী বক্তব্য সিদ্ধার্থ মজুমদারের? তিনি বলেন, “প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল। ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার পর তার ফল বেরোলো না এমন উদাহরণও রয়েছে(SSC Exam)। দেখা গেল তার কোনও সমস্যা ছিল। তবে কোনও কথা নয় সেটা।” সম্প্রতি, যা ঘটনা ঘটেছে, তারপর সকলের নজরই যে এখন এবারের পরীক্ষার উপর রয়েছে, তা বলাই বাহুল্য।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, চলতি বছরের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নতুন করে পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার(SSC Exam)। সেই অনুযায়ী, পরীক্ষার আয়োজন করা হয়েছে দুই দফায় – ৭ ও ১৪ সেপ্টেম্বর। এর মাঝে অযোগ্যদের তালিকা পেশ করা হয় কমিশনের তরফ থেকে।

তবে এবারের পরীক্ষা ঘিরে যাতে কোনরকম অভিযোগ না ওঠে, তার জন্য বেশ সতর্ক কমিশন। পরীক্ষার্থীদের দুই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে নথিপত্র খতিয়ে দেখতে। পাশাপাশি, বারকোড থাকবে প্রশ্নপত্রে, যা স্ক্যান করলে অ্যাডমিট কার্ড আসল কি নকল বোঝা যাবে। এছাড়া, এসএসসি এটাও বুঝতে পারবে যে কেউ চেষ্টায় রয়েছেন কিনা প্রশ্নপত্র ফাঁসের।

Related Articles